যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১৭:৩০ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৭:৩৫

আপনি যদি ভেবে থাকেন আইফোনের সবচেয়ে দামি মডেলটি কেনাই পৃথিবীর সেরা আর্থিক বিলাসিতা, তবে এই ফলের খবর আপনাকে চমকে দেবে। জাপানের ইউবারি কিং নামের এক জোড়া তরমুজ ২০২৬ সালের মে মাসে মৌসুমের প্রথম নিলামে রেকর্ড ৫.৮ মিলিয়ন ইয়েনে (প্রায় ৩৪ লাখ রুপি) বিক্রি হয়েছে। এই অর্থ দিয়ে শীর্ষ আইফোনের দামি মডেল ১৫টি কেনা সম্ভব, কিংবা অনায়াসেই কয়েকটি নতুন গাড়ি কিনে ফেলা যায়।

সাপ্পোরো সেন্ট্রাল হোলসেল মার্কেটে আয়োজিত এই বার্ষিক নিলামে ক্রেতারা মূলত প্রচার এবং সেরা মানের ফলের সম্মান বজায় রাখতে চড়া দামে বিড করে থাকেন। এটি একটি ব্যতিক্রমী ঘটনা হলেও সাধারণ দোকানেও এক একটি সেরা মানের ইউবারি কিং তরমুজ আকার, রূপ ও মিষ্টির ওপর ভিত্তি করে ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়। এমনকি বিশেষ উপহার দেওয়ার মতো সেরা তরমুজগুলোর দাম সাধারণ দোকানেই ৬৫ হাজার টাকা ছাড়িয়ে যায়।

ইউবারি কিং মূলত আর্লস ফেভারিট এবং বার্পিসের স্পাইসি প্রজাতির এক সংকর ফল, যা গ্রিনহাউসে অত্যন্ত কঠোর নজরদারিতে চাষ করা হয়। তাপমাত্রা, পরাগায়ন থেকে শুরু করে সেচ সবকিছু নিখুঁত রেখে চাষিরা এর পারফেক্ট গোল আকৃতি, মিহি জালের মতো চামড়া ও গাঢ় কমলা রঙের ভেতরের মিষ্টি অংশ নিশ্চিত করেন। জাপানে বিশেষ অনুষ্ঠানে এই ফল উপহার দেওয়া মর্যাদার প্রতীক। সীমিত উৎপাদন, পরিকল্পিত চাষাবাদ এবং কঠোর গুণমান নিশ্চিতকরণের কারণেই বিশ্বজুড়ে ইউবারি কিং তরমুজের স্থান ফলের বাজারে সবার ওপরে।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন
হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন
এনসিপি-জামায়াত জোটে ভাঙনের সুর: গুঞ্জন নাকি সত্য?
এনসিপি-জামায়াত জোটে ভাঙনের সুর: গুঞ্জন নাকি সত্য?
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন