৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পর্বতচূড়ার দিকে গেলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ২০:২৬ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২৩:৩৩

জাপানের ফুজিয়ামা পর্বতে পারিবারিক ভ্রমণের সময় ক্লান্ত হয়ে পড়া ৭ বছরের সন্তানকে একা ফেলে রেখে চূড়ার দিকে যাত্রা অব্যাহত রাখায় এক ব্যক্তিকে সতর্ক করেছে পুলিশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ২০০ ফুট উঁচুতে পাহাড়টির ফু জিনোমিয়া ট্রেইলের ষষ্ঠ স্টেশনে শিশুটি একটি বেঞ্চে একা বসে ছিল। পর্বতটির প্রায় অর্ধেক উঁচুতে তাকে একা দেখতে পেয়ে গত বৃহস্পতিবার এক কর্মী পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, ছেলেটি তার বাবা ও বড় ভাইয়ের সঙ্গে পাহাড়ে চড়তে এসেছিল। হাঁটার সময় ক্লান্তি প্রকাশ করলে তাকে সেখানেই অপেক্ষা করতে বলে তারা চূড়ার দিকে চড়ে যান।

প্রায় পাঁচ ঘণ্টা পর তারা ফিরে এলে সেখানে পুলিশকে অপেক্ষমাণ দেখতে পান। শিশুটি অক্ষত ছিল এবং তাকে তার বাবার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে হতে পারে বলে ওই ব্যক্তিকে সতর্ক করে পুলিশ। তবে লোকটি তার আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন।

১২ হাজার ৩৮৮ ফুট উঁচু চূড়ায় ওঠার সময় অতীতে উচ্চতাজনিত অসুস্থতার কারণে বহু আরোহীকে উদ্ধার করতে হয়েছিল। এছাড়া পাহাড়ের আবহাওয়াও বেশ অনিশ্চিত থাকে। এসব পরিস্থিতি বিবেচনায় সাম্প্রতিক বছরগুলোতে প্রতিদিনের সর্বোচ্চ আরোহীর সংখ্যা নির্ধারণ এবং পর্বতারোহণে সুরক্ষার ওপর সংক্ষিপ্ত ক্লাস বাধ্যতামূলকসহ নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা