খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১৭:২৭ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৭:২৭

খরা, মরুকরণ ও ভূমিক্ষয় রোধে যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে পাঁচ বছর মেয়াদি এক উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীন ও আরব বিশ্ব। সোমবার চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত ‘জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ কনভেনশন’-এর ১৭তম অধিবেশনের পার্শ্ববৈঠকে এই ঐতিহাসিক চুক্তি ও পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ঘোষিত এই কর্মপরিকল্পনার আওতায় চীন ও আরব দেশগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর মধ্যে রয়েছে—বালুঝড় ও ধূলিঝড় পর্যবেক্ষণ করা, আগাম সতর্কবার্তা পাঠানোর আধুনিক ব্যবস্থা চালু করা, তৃণভূমির টেকসই ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার।

এছাড়া, ‘চীন-আরব মরুকরণ নিয়ন্ত্রণ নেটওয়ার্ক’-কে আরও শক্তিশালী করার পাশাপাশি নীতি, প্রযুক্তি ও নতুন গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের জন্য কার্যকর পদ্ধতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় এই আঞ্চলিক অংশীদারত্বকে আরও সম্প্রসারিত করতে সরকার, গবেষণা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন এবং আরব লিগের সচিবালয় যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। চুক্তি বাস্তবায়ন ও সভা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে চীনের বনবিজ্ঞান অ্যাকাডেমি এবং চীন-আরব দেশগুলোর খরা, মরুকরণ ও ভূমিক্ষয় বিষয়ক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব