হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১৭:৩০ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৭:৩৪

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম এবং প্রটোকল লঙ্ঘনকারী জাহাজের ভবিষ্যৎ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে তেহরান। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দেয় পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ); যা হরমুজ প্রণালির সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ করে।

সংস্থাটি জানায়, নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে জরিমানা, আটক বা জাহাজ জব্দ করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। পারস্য উপসাগর থেকে পণ্য পরিবহনকারী জাহাজের মালিকদের চার্টার করার আগে পিজিএসএ’র ওয়েবসাইটে থাকা ‘নিয়ম না মানা জাহাজের’ তালিকা পর্যালোচনার আহ্বান জানিয়েছে এ সংস্থাটি।

এদিকে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র হাসান কাশকাভি জানান, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে একটি খসড়া পরিকল্পনার ধারা অনুমোদন করেছে কমিটি। এর আওতায় নৌ-চলাচল, পরিবেশগত সেবা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা এবং নিরাপত্তা সেবার জন্য ফি নেওয়া হবে।

সূত্র: সিএমজি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি
সর্বশেষ খবর
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে  
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে  
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
রেকর্ড পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল
রেকর্ড পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল
বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা