সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১৯:০১আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৯:০১

আসন্ন ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যেই দুই দেশের সীমান্ত সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম পর্বে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শি জিনপিংয়ের যোগদান নিয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এর পাশাপাশি অরুণাচল প্রদেশ ও সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘাতের পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটেছিল।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, ভারত-চীন বিশেষ প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকটি সীমান্ত বিরোধ নিষ্পত্তির মূল মাধ্যম এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

গত বছরের আগস্টে অনুষ্ঠিত ২৪তম পর্বের আলোচনার ধারাবাহিকতায় এবারও সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সফরে অজিত দোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

এদিকে অজিত দোভালের এই সফরের ঠিক আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক অনুষ্ঠানে বলেছেন,  চীনের সঙ্গে সুসম্পর্কের পূর্বশর্ত হলো সীমান্তে শান্তি বজায় থাকা।

সম্প্রতি অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি অঞ্চলে চীনা সেনাদের আক্রমণাত্মক অবস্থানের খবরের পর এই মন্তব্য করেন তিনি।

ভারতের এই উদ্বেগের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত পরিস্থিতিকে সাধারণভাবে স্থিতিশীল বলে দাবি করেছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে নিজেদের দাবি করে চীনের দেওয়া নতুন নামের কঠোর জবাব দিয়ে নয়াদিল্লি জানিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা
রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক
শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক
জাল সনদ থেকে মৃত শিক্ষকের ইনডেক্স, মাদ্রাসায় এমপিও জালিয়াতির নানা কৌশল
জাল সনদ থেকে মৃত শিক্ষকের ইনডেক্স, মাদ্রাসায় এমপিও জালিয়াতির নানা কৌশল
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ 
‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ 
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি