ভারতের উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার জাসপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে ১১ বছরের এক শিশুর ছুরিকাঘাতে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযুক্ত নাবালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও ঘটনার প্রাথমিক বিবরণে জানা যায়, জাসপুরের ছিপিয়ান এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে তারা ব্যাডমিন্টন খেলছিল। খেলার সময় কর্ক (শাটলকক) নর্দমায় পড়ে গেলে তা তোলা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। ৯ বছরের শিশুটি তার বন্ধুকে র্যাকেট দিয়ে আঘাত করলে ১১ বছরের শিশুটি নিজের কাছে থাকা ছুরি বের করে সোজা তার বুকে বসিয়ে দেয়।
আহত শিশুটি সাহায্যের আশায় কোনোমতে রাস্তা পার হয়ে সামনের একটি ওষুধের দোকানে পৌঁছালেও চিকিৎসার আগেই সংজ্ঞাহীন হয়ে গড়িয়ে পড়ে। স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ১১ বছরের শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ান প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা







