৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩০

একটি জমি সংক্রান্ত মামলার দীর্ঘ ৩৩ বছর পর এক অদ্ভুত বেআইনি ঘটনা সামনে এনেছে ভারতের কর্ণাটক হাইকোর্ট। আদালত দেখতে পেয়েছে, ১৯৯৩ সালে দায়ের করা একটি মামলা আসলে এমন এক ব্যক্তির নামে করা হয়েছিল, যিনি মামলাটি করার পাঁচ বছর আগেই মারা গেছেন। শুধু তা-ই নয়, তার মৃত্যুর পরই আইনগতভাবে বাতিল হয়ে যাওয়া এক পাওয়ার অব অ্যাটর্নি ব্যবহার করে মামলাটি চালানো হচ্ছিল।

ঘটনাটি কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনা তালুকের বেলাভাদি গ্রামের ৪.২১ একর জমি সম্পর্কিত। ১৯৮১ সালের ৯ নভেম্বর ল্যান্ড ট্রাইব্যুনাল সি নিঙ্গাম্মা নামের এক বাসিন্দাকে এই জমির দখলের অধিকার দেন। পরবর্তীতে এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করা হয় এবং ২০০১ সালে আদালত বিষয়টি পুনঃবিবেচনার জন্য ট্রাইব্যুনালে ফেরত পাঠান।

তবে মরিয়প্পা নামের সেই ব্যক্তির মেয়েরা পরবর্তীতে ২০২৩ সালের ট্রাইব্যুনালের একটি আদেশের বিরুদ্ধে নতুন করে আবেদন করে দাবি করেন, তাদের অজ্ঞাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই দাবি খারিজ করে বিচারপতি ই এস ইন্দিরেশ জানান, ১৯৮৮ সালে মরিয়প্পার মৃত্যুর সঙ্গেই পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হয়ে গিয়েছিল। ফলে ১৯৯৩ সালের রিট পিটিশন এবং ২০০১ সালের আদালতের আদেশ আইনের চোখে সম্পূর্ণ বাতিল ও অকার্যকর। ফলে ১৯৮১ সালে নিঙ্গাম্মাকে জমি দেওয়ার মূল আদেশটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের আলোকেও এই মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে আবেদনকারীদের ১০ হাজার রুপি জরিমানা করে রিট পিটিশনটি খারিজ করে দেন আদালত।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বশেষ খবর
বাঁধনকে হেনস্তা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস
বাঁধনকে হেনস্তা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ