বন্যায় ডুবেছে স্কুল ও বাড়ি, সাহসী শিশুরা ক্লাস করছে নৌকায়

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬

ভারতের বিহারের কাটিহারে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, সড়ক ও স্কুল ডুবে গেছে। স্কুলে যাওয়ার সুযোগ নেই, কোচিং সেন্টারও পানির নিচে। তবে এতে থেমে নেই শিশুদের পড়াশোনা। শিক্ষক নৌকাকেই বানিয়েছেন অস্থায়ী শ্রেণিকক্ষ।

কাটিহারের রঘুনাথপুরে বন্যার পানি ঢুকেছে ঘরবাড়ি, কোচিং সেন্টার ও স্কুলে। এ অবস্থায় শিক্ষক মোহাম্মদ সাহিব নৌকায় ক্লাস নেওয়া শুরু করেছেন। সাহিব জানান, কোচিং সেন্টারে পানি ঢোকার পর দুই-তিন দিন ক্লাস বন্ধ ছিল। পরে পড়াশোনা বন্ধ থাকলে শিশুদের ভবিষ্যতে প্রভাব পড়তে পারে এই চিন্তা থেকেই নৌকায় ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

তিনি বলেন, পাঠদান চালু থাকলে শিশুদের যেসব দক্ষতা রয়েছে এবং তাদের যে বিকাশ ঘটছে, তা অব্যাহত থাকবে। আর বন্যার কারণে পড়াশোনা যদি বন্ধ থাকে, শিক্ষার্থীরা শেখানো বিষয়গুলোও ভুলে যেতে পারে। 

ডুবে যাওয়া স্কুলের পাশের তুলনামূলক অগভীর ও শান্ত একটি জায়গায় চলছে ক্লাস। শিশুদের নিরাপত্তার বিষয়টিও আগে যাচাই করা হয়েছে। সাধারণত এক থেকে দেড় ঘণ্টা ধরে চলে পাঠদান।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সত্যম কুমার জানায়, পুরো গ্রাম পানিতে ডুবে গেলেও ক্লাসের জায়গায় পানি তুলনামূলক কম। তাই তারা সেখানে পড়তে এসেছে। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অন্নু কুমারী জানায়, পানি কম থাকায় নৌকায় পড়তে তাদের ভয় করছে না।
শিক্ষক নিজেই শিশুদের বাড়ি থেকে নৌকার ক্লাসে নিয়ে আসেন এবং ক্লাস শেষে আবার বাড়িতে পৌঁছে দেন। অভিভাবকদের অনুমতি নিয়েই চলছে এই ব্যবস্থা।

এলাকাটিতে প্রতিবছরই বন্যার মুখোমুখি হতে হয় বাসিন্দাদের। এবার ঘরবাড়ি, সড়ক, কোচিং সেন্টার ও স্কুল পানির নিচে চলে যাওয়ায় শিশুদের জন্য বিকল্প শ্রেণিকক্ষ হয়ে উঠেছে একটি নৌকা।

সূত্র: ইন্ডিয়া টুডে 

/এমএইচএম/
সম্পর্কিত
মান্দেব বন্ধ হলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ঘটবে: কাতারের হুঁশিয়ারি
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট 
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট 
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ৯ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ইউল্যাবের
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ৯ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ইউল্যাবের
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান