প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্কুলবন্ধু আসগর আলী ভোহরার দীর্ঘদিনের জমি বিরোধে নতুন মোড় এসেছে। মোদির সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহের মধ্যেই বিরোধপূর্ণ জমির একাংশে পাওয়া নির্মাণ অনুমতি ছেড়ে দিতে রাজি হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক নরেন্দ্র মেহতার সঙ্গে সংশ্লিষ্ট একটি নির্মাণ প্রতিষ্ঠান। একই সঙ্গে ভোহরার বিরুদ্ধে করা পুলিশ অভিযোগ প্রত্যাহারেও সম্মত হয়েছেন মেহতা।

গত ৮ সেপ্টেম্বর মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ভোহরা। গুজরাটের ভাদনগরের বিএন হাইস্কুলে তারা একসঙ্গে পড়াশোনা করেছেন বলে জানা গেছে। সাক্ষাতে ভোহরা জমি বিরোধে মোদির হস্তক্ষেপ এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।

মিরা-ভায়ান্দারের নাভঘরে ১ হাজার ৪০৫ বর্গমিটার জমি কেনার দাবি করেছে সেভেন ইলেভেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৯ সালের ১৩ জুন নিবন্ধিত দলিলের মাধ্যমে জমিটি কেনার পর ২০২৬ সালের ১৭ এপ্রিল সেখানে নির্মাণের অনুমতি নেয়। তবে জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করে এখন সেই অনুমতি সমর্পণ এবং পরিশোধ করা ফি ফেরত দেওয়ার আবেদন করেছে তারা।

ভোহরার দাবি, তিনি ও তার ভাই ১৯৮৯ সালে ২ হাজার ৮১০ বর্গমিটার জমিটি কিনেছিলেন এবং কখনও তা বিক্রি বা হস্তান্তর করেননি। তার অভিযোগ, তার অজান্তে জমির নথি তৈরি করে সম্পত্তিটি ভাগ করা হয়েছে।

বছরের পর বছর আদালত ও সরকারি কর্তৃপক্ষের কাছে চলা এ বিরোধে জানুয়ারি ২০২৬-এর একটি দেওয়ানি আদালতের রায়ে বলা হয়, স্বয়ম বিল্ডার্সের পরবর্তী নথি ১৯৮৯ সালের দলিল থেকে ভোহরার দাবি করা অধিকারকে প্রভাবিত করতে পারবে না। তবে পুরো ২ হাজার ৮১০ বর্গমিটার জমির নিরঙ্কুশ মালিক ভোহরা, এমন ঘোষণা আদালত দেননি।

মোদির সঙ্গে সাক্ষাতের পর জমি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে উল্লেখ করে ওই অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সেভেন ইলেভেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
সর্বশেষ খবর
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
রামপালের এক ইউনিট বন্ধএক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার