ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬

মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘পাওয়ারাস’ পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আওতায় ড্রোন-সংশ্লিষ্ট একটি প্রাথমিক অর্ডারও পেয়েছে প্রতিষ্ঠানটি। পাওয়ারাসের সহপ্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার ইসলামাবাদে দেওয়া এক সাক্ষাৎকারে ভেলিকোভিচ বলেন, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। ওই সমঝোতা স্মারকের অংশ হিসেবে আমরা পাওয়ার সিস্টেমের ওপর একটি প্রাথমিক অর্ডার হাতে পেয়েছি।

চুক্তির আওতায় কোন ধরনের প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে- এ বিষয়ে নিরাপত্তাজনিত সংবেদনশীলতার কথা উল্লেখ করে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ভেলিকোভিচ। তবে তিনি জানান, এটি চালকবিহীন আকাশযান ব্যবস্থার (ইউএএস) আওতাভুক্ত। এছাড়া গোপনীয়তার কথা উল্লেখ করে তিনি এই অর্ডারের আর্থিক পরিমাণ প্রকাশ করতেও অস্বীকৃতি জানান।

এর আগে এই সমঝোতা স্মারক স্বাক্ষর এবং প্রাথমিক অর্ডারের বিষয়ে কোনও প্রতিবেদন প্রকাশিত হয়নি।

সামরিক ও শিল্পখাতে ব্যবহারের জন্য আকাশ ও সামুদ্রিক ড্রোন তৈরি করে পাওয়ারাস। প্রতিষ্ঠানটি শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে সমর্থিত একটি তালিকাভুক্ত কোম্পানি অরিয়াস গ্রিনওয়ে হোল্ডিংসের সঙ্গে একীভূত হতে যাচ্ছে। দুই কোম্পানিই জানিয়েছে, অক্টোবরের শুরুতে এই একীভূতকরণ সম্পন্ন হওয়ার প্রত্যাশা রয়েছে।

মার্কিন নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প ‘আমেরিকান ভেঞ্চারস’ নামের একটি বিনিয়োগ তহবিলের মাধ্যমে অরিয়াসে অংশীদারত্বের মালিক। নিয়ন্ত্রক নথিতে বলা হয়েছে, একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর সম্মিলিত কোম্পানিতে আমেরিকান ভেঞ্চারসের ৯ দশমিক ৯ শতাংশ বেনিফিশিয়াল মালিকানা থাকার কথা রয়েছে।

এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভেলিকোভিচের নেতৃত্বে পাওয়ারাসের একটি প্রতিনিধিদল ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তারা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, উৎপাদন এবং দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। তবে সামরিক বাহিনীর ওই বিবৃতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করা হয়নি।

/এএস/ 
সম্পর্কিত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা এখন ট্রাম্পের হাতে
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
আবারও আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা এখন ট্রাম্পের হাতে
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা এখন ট্রাম্পের হাতে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে