নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন মালয়েশিয়ার রাজা

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দিয়েছেন দেশটির রাজা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কয়েক বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে নাজিবের সাজা হওয়ার চার বছর পর এ সিদ্ধান্ত এলো।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। ক্ষমতায় থাকাকালে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি বা ১এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি ধারাবাহিকভাবে কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন।

প্রধানমন্ত্রীর আইন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম নাজিব রাজাককে শর্তসাপেক্ষ ক্ষমা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর ফলে ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত তিনি গৃহবন্দি থেকে বাকি সাজা ভোগ করতে পারবেন।

১এমডিবি কেলেঙ্কারিতে নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ যাওয়ার অভিযোগ রয়েছে। ৭৩ বছর বয়সী নাজিব অবশ্য দাবি করেন, বিশ্বজুড়ে বিস্তৃত একটি জটিল অর্থ আত্মসাৎ প্রকল্পের দায় তার ওপর চাপানো হয়েছে।

মার্কিন তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ওই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
সর্বশেষ খবর
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ