যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ২২:৪৯ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২২:৪৯

ভারতের আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চরম রূপ নিয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতাদের নিশানা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যারা মায়ের দুধ খেতে জন্মেছেন তারা মানুষ। আর যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু।

কংগ্রেস সংসদ সদস্য রকিবুল হোসেনের একটি মন্তব্যের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে রকিবুল হোসেন উপহাস করে বলেছিলেন যে ঈশ্বর তাকে এই পৃথিবীতে বিরিয়ানি উপভোগ করার জন্যই পাঠিয়েছেন। এর পাল্টা জবাবে নগাঁও লোকসভা আসনের জুরিয়ায় বিজেপি প্রার্থী দেবাশীষ শর্মার পক্ষে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। এর আগেও নির্বাচনি প্রচারে আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেসের এই বিরোধী নেতাকে পৌরাণিক রাক্ষস ‘বকাসুর’-এর সঙ্গে তুলনা করেন এবং সরকারি প্রকল্পের তহবিল ‘গিলে খাওয়ার’ অভিযোগ তোলেন।

জনসভায় কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি রূপহীহাট বিধানসভা কেন্দ্রের কোনও উন্নয়ন না করার অভিযোগ তুলে বলেন, কলেজ, স্কুল, রাস্তাঘাট কিংবা নারীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার কোনও ভূমিকা নেই। প্রতিটি ঘরে ট্যাপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু পানি কখনও গড়ায়নি।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষ এখন বলছেন যে হুদা প্রতিশ্রুতি ও পাইপ ছাড়া এই আসনে আর কিছুই রেখে যাননি। নগাঁও এই প্রতারণা ধরে ফেলেছে এবং এবার তারা ইভিএমে এর জবাব দেবে।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, পুরো আসন জুড়ে বেশ কয়েকটি বিশাল জনসভার পর তার উপলব্ধি হলো যে, যে মানুষগুলো আগে কংগ্রেসকে ভোট দিয়েছিল, তারা এখন বুঝতে পেরেছেন যে কেবল বিজেপিই সুশাসন দিতে পারে। এছাড়া তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান ও বিধায়ক বদরউদ্দিন আজমলকে রাজনীতি থেকে অবসর নিয়ে তার তিন ছেলের যেকোনও একজনের হাতে সক্রিয় রাজনীতির দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, সাবেক কংগ্রেস নেতা প্রদ্যোত বরদলৈ বিজেপি-তে যোগ দেওয়ার পর খালি হওয়া এই নগাঁও লোকসভা আসনে আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম