ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:৫৯

দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বিমানটি জরুরি ভিত্তিতে গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে অবতরণ করেছে।

রবিবার মাঝআকাশে থাকা অবস্থায় বিমানটির মাথার ওপরের ব্যাগেজ রাখার স্থানে ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংকের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা দেখা মাত্রই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেদের ব্যাগ দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে বিমানের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর বিমানটি হায়দরাবাদে অবতরণ করলে সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে আনা হয়। তারা সকলেই সম্পূর্ণ সুরক্ষিত ও অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
সর্বশেষ খবর
হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
এমপি নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর
এমপি নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর
নাহিদ রানাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা বিসিবির
নাহিদ রানাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা বিসিবির
আলমারিতে পড়ে থাকা চুড়িতেই বদলে যাবে ঘরের সাজ
আলমারিতে পড়ে থাকা চুড়িতেই বদলে যাবে ঘরের সাজ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা