অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে ‘অর্ণব’। এর প্রভাবে মঙ্গলবার দুই রাজ্যে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস শুরু হয়েছে। বুধবার সকালে ঝড়ের ল্যান্ডফল বা উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে দুই রাজ্য।
ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থান করা এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি প্রথমে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে পরে উত্তরপশ্চিম দিকে মোড় নিয়ে বুধবার সকালের মধ্যে বাপাতলা ও বিশাখাপত্তনমের কাছাকাছি ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার থাকতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির