নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৭ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৯

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির সোলুখুম্বু জেলার খুম্বু পাসাং লামু গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচে হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ভারতীয় নাগরিকের নাম বসন্ত কুমার বালারামারামাডু। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে দুই হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতদের একজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল। 

নেপালে বসবাসকারী নৃতাত্ত্বিক গোষ্ঠী তামাং জানায়, প্রভু এয়ারের একটি হেলিকপ্টারে করে প্যাটেলকে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুই হেলিকপ্টারের পাইলটও সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরও কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।

ফিশটেইল এয়ারের হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কেসি এবং এয়ার ডাইনেস্টির হেলিকপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতি।

হেলিপ্যাডে সংঘর্ষের ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি বা সরাসরি প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয় সময় বিকাল ৪টায় সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। 

দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অবতরণের শেষ মুহূর্তে দুটি হেলিকপ্টার বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। নামার সময় দ্রুত ঘূর্ণায়মান রোটর ব্লেড দুটি একে অপরের সঙ্গে সজোরে আঘাত করে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
‘পাচারকারীদের’ হাতে মার খেলেন বিএসএফের তিন সদস্য
সুপারম্যানের ‘ক্রিপ্টোনাইট’-এর রহস্য লুকিয়ে আছে যে দেশে
ভিস্তাডোম ট্রেনকে টেক্কা দিতে গুজরাতে চালু কাচের ছাদযুক্ত পর্যটক বাস
সর্বশেষ খবর
‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ সড়কে থাকবো’
‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ সড়কে থাকবো’
তাহসিফের মৃত্যু: দীপের ফের ৩ দিনের রিমান্ড
তাহসিফের মৃত্যু: দীপের ফের ৩ দিনের রিমান্ড
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ থাকবে: গুজবে কান না দেওয়ার অনুরোধ
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ থাকবে: গুজবে কান না দেওয়ার অনুরোধ
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫