ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছেন চীনারা, কেন?

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও সংলগ্ন টেকপাড়া এলাকায় কয়েক মাস ধরে সরাসরি সম্প্রচার বা লাইভস্ট্রিম করছেন চীনা নাগরিকদের একটি দল। তাদের কেউ কেউ ঢাকার নিম্নআয়ের এই এলাকাকে ভারতের নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকদের কাছে। শুধু তাই নয়, ভিডিও ধারণ করতে গিয়ে বাসাবাড়িতেও ঢুকে পড়ছেন তাদের কেউ কেউ। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। 

প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্থানীয় উত্তরার সড়ক ও অলিগলিতে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও ধারণ করেন দেড় শতাধিক চীনা নাগরিক। তবে তাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কোনও সরকারি তথ্য নেই। চীনা ভাষা জানা চার বাংলাদেশি কয়েকটি লাইভস্ট্রিমের অনুবাদ ও যাচাই করেছেন। এতে দেখা গেছে, উত্তরায় ভিডিও ধারণের সময় কয়েকজন লাইভস্ট্রিমার স্থানটিকে নয়াদিল্লি বলে পরিচয় দিয়েছেন। গত ১ নভেম্বরের একটি লাইভে মিয়ানমিয়ান নামের এক নারীকে বলতে শোনা যায়, ‘এটি নয়াদিল্লি’।

ওয়াং ওয়েই নামের আরেক লাইভস্ট্রিমার টেকপাড়ার দোকানগুলোর চায়ের মান নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। অন্যদিকে, কেউ কেউ চীনের প্রশংসাও করেছেন। লি ইয়াং নামের একজন বলেন, এলাকার বেশিরভাগ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চীনে তৈরি।

তবে এ ধরনের মন্তব্য কতজন লাইভস্ট্রিমার করেছেন, প্রতিবেদনে তার নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। পাশাপাশি, তাদের কর্মকাণ্ড সমন্বিত কোনও উদ্যোগের অংশ- এমন প্রমাণও পাওয়া যায়নি।

ফাংইউ নামে পরিচয় দেওয়া এক লাইভস্ট্রিমার প্রথম আলোকে জানান, পণ্য প্রচারের জন্য তারা উইচ্যাটে লাইভ করেন। তবে এ বিষয়ে আর কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি।

দলটির সঙ্গে গাইড হিসেবে কাজ করেন বাংলাদেশি নারী রিতু আক্তার। এ কাজের জন্য তিনি দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা পান। তিনি জানান, চীনা নাগরিকরা উইচ্যাট ও ডুইনের মতো চীনভিত্তিক প্ল্যাটফর্ম থেকে আয় করেন। এ জন্য তারা নিম্নআয়ের মানুষের বসবাসের এলাকাগুলোকে বেশি পছন্দ করেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ভিডিও ধারণের সময় লাইভস্ট্রিমাররা আবাসিক এলাকায় এমনকি বাড়ির ভেতরেও ঢুকে পড়েন। বাসিন্দা রোজিনা খাতুন বলেন, ‘কখনও কখনও তারা আমাদের বাড়িতে ঢুকে ভিডিও ধারণ শুরু করেন’।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ভিডিওগুলো কেন তৈরি করা হচ্ছে কিংবা কোথায় প্রচার করা হচ্ছে, সে বিষয়ে তিনি জানেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং এ নিয়ে ‘কাজ চলছে’। পুলিশ জানিয়েছে, ভাষাগত প্রতিবন্ধকতার কারণে অনুসন্ধানে সমস্যা হচ্ছে। এ ছাড়া চীনা নাগরিকদের এসব কর্মকাণ্ড তারা পর্যবেক্ষণ করে না।

সূত্র: ইন্ডিয়া টুডে, উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান ট্রানশন
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
যে কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘ক্ষমতার সীমা’ মনে করিয়ে দিলেন পোপ
সর্বশেষ খবর
হৃদয়-মুশফিকের দৃঢ়তায় শেষ দ্বিতীয় সেশন, বাংলাদেশের চাই ২০৭ রান
হৃদয়-মুশফিকের দৃঢ়তায় শেষ দ্বিতীয় সেশন, বাংলাদেশের চাই ২০৭ রান
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম
প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান ট্রানশন
প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান ট্রানশন
আতশবাজি ফোটানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের
আতশবাজি ফোটানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী