নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ২০:২৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:২৫

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দিয়েছে সরকার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী হচ্ছে ২৯তম পররাষ্ট্র সচিব। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি নিউইয়র্কে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জাতিসংঘে দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উপ-হাইকমিশনার ছিলেন তিনি। তার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে তার কূটনৈতিক জীবনের শুরু। প্রথম বিদেশে পোস্টিংয়ে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সদর দফতরে তিনি ফরেন সার্ভিস একাডেমি ছাড়াও প্রটোকল, জাতিসংঘ, অর্থনৈতিক বিষয়ক এবং দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

১৯৬৯ সালের আগস্টে ঢাকায় জন্মগ্রহণ করা মি. চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরিতে যোগদানের আগে ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি প্রকৌশল ও ক্ষুদ্রঋণ খাতে কাজ করেছেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার
লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরও ১৭২ বাংলাদেশিকে
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি 
সর্বশেষ খবর
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে কীভাবে দেখছে ইরান
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে কীভাবে দেখছে ইরান
সাধারণ গোসলেই মিলতে পারে নানা উপকার!
সাধারণ গোসলেই মিলতে পারে নানা উপকার!
এবার গাইবান্ধায় পরীমণিকে বয়কটের ঘোষণা, বিক্ষোভ
এবার গাইবান্ধায় পরীমণিকে বয়কটের ঘোষণা, বিক্ষোভ
ক্রুইফের অধীনে আরব আমিরাতে বাংলাদেশের প্রথম হার
ক্রুইফের অধীনে আরব আমিরাতে বাংলাদেশের প্রথম হার
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে