জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৭:২৯ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:২৯

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চৌকিতে মোটরসাইকেলে এসে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবারের (১১ নভেম্বর) এ হামলায় বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মির বাজারের কাছে আখরানে বুধবার বিকেলের মাঝামাঝি সময়ে হামলাটি হয়। সিআরপিএফ এক বিবৃতিতে জানায়, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা মোটরসাইকেলে এসে জেলার একটি নাকায় (চৌকি) মোতায়েন নিরাপত্তা সদস্যদের ওপর গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়, বিকেল প্রায় ২টা ১৫ মিনিটে হামলাকারীরা সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত তিন সদস্য হলেন রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং। গুলিতে দাসের বাঁ পায়ে, চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে এবং সিংয়ের বাঁ হাতে আঘাত লেগেছে। তারা তিনজনই এখন শঙ্কামুক্ত।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও সেদিন কুলগামে ছিলেন, তবে হামলার স্থানের কাছাকাছি ছিলেন না। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে তিন দিনব্যাপী ভেশো উৎসবে প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।

ঘটনাস্থলে দেখা যায়, আহত সেনাদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং চিকিৎসাকর্মীরা ছুটে আসছেন। হামলার পরপরই অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়। সাঁজোয়া যানে করে নিরাপত্তা সদস্যদের ঘটনাস্থলের কাছে দেখা যায়। অ্যাম্বুলেন্সের সাইরেনের মধ্যে বাড়তি বাহিনী পাঠানো হয় এবং মাইকে স্থানীয়দের ঘরে থাকার ঘোষণা দেওয়া হয়। হামলাকারীদের খুঁজে বের করতে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।

গত মাসে ছত্তিশগড়ের সুকমা জেলার আলারমেদগু ক্যাম্পে অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি বিস্ফোরণে সিআরপিএফের চার কর্মকর্তা আহত হয়েছিলেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েতে যৌথ সামরিক কেন্দ্র গড়ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
সর্বশেষ খবর
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়ে মাঠে নামছেন হামজা
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়ে মাঠে নামছেন হামজা
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
অভিযানে এক উপজেলার ৫ ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা আড়াই লাখ
অভিযানে এক উপজেলার ৫ ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা আড়াই লাখ
সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-সন্তান ও স্বজনরা, সংসদে হাসনাত
সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-সন্তান ও স্বজনরা, সংসদে হাসনাত
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা