রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ২০:৫৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২০:৫৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সফল হওয়ার কাছাকাছি পৌঁছেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ অক্টোবর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ জানান তিনি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কোয়াডের নেতাদের সঙ্গে ফটোসেশনের সময় ট্রাম্প বলেন, আমার মনে হয়, চুক্তিটি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছি। যুদ্ধের কারণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের দাবি, প্রতি মাসে প্রায় ২৫ হাজার বা তার বেশি মানুষ হতাহত হচ্ছেন। তিনি বলেন, এটা কি কল্পনা করতে পারেন? গত মাসে ৩২ হাজার। তবে এই সংখ্যার মধ্যে নিহত ও আহতের আলাদা হিসাব জানাননি তিনি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠকের পর দক্ষিণ-পূর্ব চীনের শেনজেনে যাবেন ট্রাম্প। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নেবেন তিনি।

চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। ট্রাম্প জানান, আসন্ন আলোচনাগুলোতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের ভালো আলোচনা হবে।

এ ছাড়া পুতিনের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এমন সুযোগ তৈরি হলে বৈঠকে বসতে আগ্রহী বলে জানান তিনি। ট্রাম্প বলেন, আমি জানি না, তবে আমি রাজি আছি। সুযোগ থাকলে অবশ্যই করব। চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তা চান, হ্যাঁ। দেখা যাক কী হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, ড্রোন ঠেকানোর দাবি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক