দিল্লির ক্যাফেতে সহকর্মীদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৫:৩২ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৩২

ভারতের রাজধানী দিল্লিতে কর্মস্থলের সহকর্মীদের দ্বারা ২২ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে সোমবার  রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ; বাকি তিন অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী প্রীত বিহারের সালতানাত ক্যাফে-তে কাজ করেন। অভিযুক্তরাও একই ক্যাফের কর্মী।

সোমবার রাতে ওই ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ভুক্তভোগী তরুণী। রাত সাড়ে ১১টার দিকে ক্যাফেটি বন্ধ হয়ে গেলেও একজনের কাছে চাবি থাকায় তারা ভেতরে অবস্থান করে মদ্যপান ও নাচগান চালিয়ে যান। পরে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে থেকে বের হন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ওই পার্টি চলাকালে দুজন পুরুষ সহকর্মী তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং গ্রুপের অন্য সদস্যরা এই কাজে তাদের সহযোগিতা করেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক বাকি তিন অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।

/এসএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
শেনঝৌ-২৪ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে: আহসান ইকবাল
উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’
সর্বশেষ খবর
নবগঠিত ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে বরাদ্দ ৪ কোটি টাকা
নবগঠিত ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে বরাদ্দ ৪ কোটি টাকা
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
অসুস্থ মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা, পরে নদীতে মিললো দুজনের মরদেহ
অসুস্থ মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা, পরে নদীতে মিললো দুজনের মরদেহ
আনসার-ভিডিপির জন্য একটি দেশে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন
আনসার-ভিডিপির জন্য একটি দেশে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান