প্রায় ৬ বছর পর একসঙ্গে আবারও পর্দা ভাগ করছেন জন আব্রাহান ও নোরা ফাতেহি। শোনা যাচ্ছে, তাদের ‘ফোর্স ৩’ ছবিতে দেখা যাবে। সূত্রের খবর, এই সিনেমায় একটি গানে পারফর্ম করবেন নায়িকা।
এর আগে ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’র মতো একাধিক গানে তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক। ফের তেমনই এক গানের অপেক্ষায় অনুরাগীরা।
ফলে ‘ফোর্স ৩’-তে এই জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। এক সূত্রের দাবি, নোরার জন্য বিশেষ গানটির পরিকল্পনা করা হয়েছে বেশ বড় মাপের। ছবির অ্যাকশননির্ভর গল্প এবং বিনোদনের কথা মাথায় রেখেই তৈরি হবে এই মিউজিক্যাল সিকোয়েন্স।
সূত্রের কথায়, ‘নোরাকে একটি স্পেশ্যাল ডান্স নম্বরের জন্য নেওয়া হয়েছে। এই সিকোয়েন্স যেমন হবে জমকালো এবং দর্শক মাতানো তেমনই হবে এক মিউজিক্যাল স্পেকট্যাকল।’
‘ফোর্স ৩’ ছবিতে জনের সঙ্গে অভিনয় করবেন হর্ষবর্ধন রানে। দুই তারকার ফেসঅফ এই ছবির অন্যতম ইউএসপি। ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে।
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়