ভারতের পুদুচেরিতে সমুদ্রস্নানে নেমে প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে গেছে তেলেঙ্গানার মাহবুবনগর জেলার সাত শিক্ষার্থী। রবিবারের এই ঘটনায় ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও গভীর সমুদ্রে তলিয়ে গিয়ে এক শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে।
ছুটি কাটাতে পুদুচেরিতে বেড়াতে গিয়ে বঙ্গোপসাগরে গোসল করছিল ওই শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ শক্তিশালী ঢেউ ও স্রোত তাদের তীর থেকে ভাসিয়ে নিয়ে যায়।
ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে সতর্ক লাইফগার্ডরা উদ্ধার অভিযান শুরু করেন এবং ছয় শিক্ষার্থীকে নিরাপদে তীরে ফিরিয়ে আনেন। উদ্ধার হওয়া ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কোস্টগার্ড, মেরিন পুলিশ ও লাইফগার্ডরা যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে। নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
গোয়েন্দা মন্ত্রণালয় ঢেলে সাজানোর নির্দেশ মোজতবা খামেনির