চীনে আটক মার্কিন নারীর বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৭:৪২আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:৪২

চীনে আটক এক মার্কিন নারীকে গোয়েন্দাবৃত্তির অভিযোগে এনেছেন দেশটির প্রসিকিউটরা। মঙ্গলবার স্থানীয় একটি আদালত অভিযোগটি গ্রহণ করেছে। যদিও শুনানির জন্য কোনও দিন ধার্য করেনি আদালত। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

চেন ডাকনামের আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ চীনের ন্যানিং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট ফান স্যান্ডির বিরুদ্ধে ১১ জুলাই অভিযোগ গ্রহণ করে।

২০১৫ সালের মার্চ মাসে চীন সফরের সময় এ নারীকে আটক করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক হিসেবে আমেরিকার একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা।

ফানের স্বামী জেল গিলিস সোমবার জানান, তার (ফান) আইনজীবী অভিযোগ দায়েরের এক সপ্তাহ পর নোটিশ পেয়েছেন। এক বিবৃতিতে তিনি, স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা আখ্যায়িত করেছেন।

চীনে গোয়েন্দাবৃত্তির অভিযোগে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

জাতিসংঘের একটি প্যানেল জুন মাসে ফানকে আটকের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছে। ফানকে বিচারিক কর্তৃপক্ষ বা আইনী সহযোগিতা দেওয়া হয়নি বলেও জানায় জাতিসংঘের প্যানেল। সূত্র: এপি।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম