চীনে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের যাত্রা শুরু

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১৬

চীনে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের যাত্রা শুরু বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। রবিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে। চীনের দাবি, প্রকল্পটি মানুষের ভিনগ্রহের প্রাণি খোঁজার কাজে সহায়ক হবে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পার্বত্য গুইঝু এলাকায় দ্য ফাইভ হানড্রেড মিটার এপারেচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোফ(ফাস্ট) তার কার্যক্রম শুরু করে। ফাস্টের নির্মাণ কাজ ২০১১ সালে শুরু হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। এটির আয়তন প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান।

ফাস্ট মহাকাশে বিভিন্ন তল্লাশির পাশাপাশি বুদ্ধিমান প্রাণিজগতের খোঁজে কাজ করবে।

উল্লেখ্য চীন তার অগ্রগতি বিশ্বকে জানান দিতে সামরিক শক্তির পাশাপাশি মহাকাশেও কোটি কোটি ডলারের প্রকল্প হাতে নিয়েছে। দেশটি আগামী ২০২০ সালের মধ্যে মহাশূন্যে স্থায়ী মহাকাশ কেন্দ্র নির্মাণ এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম