সীমান্তের সেনা প্রত্যাহারে ভারতকে চীনের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ২৩:৪০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২৩:৪০

চলমান উত্তেজনা নিরসনে সীমান্ত থেকে ভারতের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে চীন। একই সঙ্গে নয়া দিল্লিকে সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন বেইজিং।

সীমান্তের সেনা প্রত্যাহারে ভারতকে চীনের হুঁশিয়ারি

ভারতীয় কর্মকর্তাদের মতে, উভয় দেশের অন্তত ৩০০ সেনা ডোকলাম প্লেটু এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে আছে। ভারতের মিত্র দেশ ভুটান এলাকাটির মালিকানা দাবি করেছে।  জুন মাসে চীন ভারত সীমান্ত অভিমুখে একটি সড়ক নির্মাণ শুরু করলে চলমান সংকট শুরু হয়। ভুটান সহযোগিতা চাইলে সিকিম থেকে সেনা পাঠায় ভারত। এ অবস্থায় চীন এ হুঁশিয়ারি দিলো।

সোমবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইউ কিয়ান জানান, চীনের নিজেকে রক্ষার সামর্থ্য সম্পর্কে ভারতের কোনও ভুল ধারনা থাকা উচিত হবে না। চীন মনে করে ডোকলাম প্লেটু দেশটির সার্বভৌম অঞ্চল।

সাংবাদিকদের মুখপাত্র বলেন, চীনের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে নড়ানো যাবে না। ভারতকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, সবকিছু ভাগ্যের ওপর দেবেন না এবং কোনও কল্পলোকে বাস করবেন না।

কিয়ান আরও বলেন, একটি পাহাড়কে নাড়িয়ে দেওয়া সহজ কিন্তু পিপল’স লিবারেশন আর্মিকে নাড়ানো কঠিন। আমরা ভারতের প্রতি আহ্বান জানাই, বাস্তবসম্মত পদক্ষেপ নিতে, নিজেদের ভুল শুধরে নিতে, প্ররোচনা বন্ধ করতে এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে চিনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, সীমান্তে সড়ক নির্মাণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ। চীন যদি তিন দেশের সহাবস্থান নষ্ট করে তাহলে বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের।

ভারতের পক্ষ থেকে অচলাবস্থা নিরসনের জন্য সেনা প্রত্যাহার করে আলোচনার আহ্বান জানানো হয়েছিল আগেই। তবে কিয়ান বলেছেন, আলোচনা শুরুর জন্য আগে ভারতকে নিজেদের সেনা প্রত্যাহার করতে হবে। সূত্র: আল জাজিরা।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক