চীনে ট্রাম্প, আলোচনায় থাকবে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৫:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২দিনের এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার চীন পৌঁছেছেন। উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীনে পৌঁছালেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি প্রাধান্য পাবে।

চীনে পৌঁছেছেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প বেইজিং অবতরণের পর শি তাকে অভ্যর্থনা জানান।

বেইজিং পৌঁছার আগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এর আগে ট্রাম্প চীনের প্রেসিডেন্টের প্রশংসা করেছিলেন। তিনি জানান, শির বড় ধরনের রাজনৈতিক জয়ের পর সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন তিনি।

শিকে অভিনন্দন জানালেও উত্তর কোরিয়া ইস্যুতে উভয় রাষ্ট্র প্রধানের মধ্যে উত্তেজনাও রয়েছে। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বাণিজ্যে অসমতা নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন ট্রাম্প।

ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া চীনা সম্রাটদের শহর পরিদর্শন করবেন। সেখানে তারা চা চক্রে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। চীন দেশটির একমাত্র আন্তর্জাতিক মিত্র।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি