চীনে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজার

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৮

চীনে এইচআইভি বা এইডস শরীরে নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, গত বছরের তুলনায় এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার ১৪ শতাংশ বেশি।

চীনে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজার

এইচআইভি/এইডস সম্মেলনে এই তথ্য তুলে ধরেছেন দেশটির জাতীয় স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের তথ্য অনুসারে, এই বছরের জুন পর্যন্ত দেশটিতে এইচআইভি পজিটিভ মানুষের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। গত বছরের তুলনায় তা ১ লাখ বেশি। বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের কারণে এইডস আক্রান্তের ঘটনা ঘটেছে।

এপ্রিল থেকে জুন মাসে নতুন ৪০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৩.১ শতাংশ যৌন সম্পর্কের মাধ্যমে এই ভাইরাসে আক্রান্ত হন। তবে রক্ত সঞ্চালনের মাধ্যমে এইচআইডি সংক্রমণের হার প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

এর আগে চীনে রক্ত সঞ্চালন নিয়ে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ১৯৯০’র দশকে মধ্য চীনের হেনান প্রদেশে এইডসের সংক্রমণ ছিল বেশি। সরকারি একটি রক্তদান কর্মসূচির ফলে একটি গ্রামের সব বাসিন্দাসহ কয়েক হাজার মানুষ এইচআইভিতে আক্রান্ত হন।

২০১৫ সালে সরকারি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ৫ বছরের এক শিশু হৃদরোগের অস্ত্রপচারের সময় রক্ত পরিসঞ্চালনের কারণে এইচআইভিতে আক্রান্ত হয়।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম