মার্কিন সাংবাদিকদের বহিষ্কারের ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২০, ০১:৩০আপডেট : ১৮ মার্চ ২০২০, ০১:৩৪

মিডিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনার মধ্যে এবার গুরুত্বপূর্ণ তিনটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টারদের বহিষ্কারের ঘোষণা দিলো বেইজিং। চীনের স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে কর্মরত মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের প্রতিবেদন তৈরি থামিয়ে দিতে হবে। একই সঙ্গে ভয়েস অব আমেরিকা ও টাইম ম্যাগাজিনকে তাদের কার্যক্রমের বিস্তারিত চীনা সরকারকে অবহিত করতে হবে।

মার্কিন সাংবাদিকদের বহিষ্কারের ঘোষণা চীনের

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত পাঁচটি সংবাদ প্রতিষ্ঠানে চীনা নাগরিকদের সংখ্যা সীমিত করার কয়েক সপ্তাহ পর বেইজিং এই সিদ্ধান্ত নিলো।

মার্কিন সাংবাদিকদের বলা হয়েছে, যাদের অনুমতির মেয়াদ ২০২০ সাল পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যাবে তাদেরকে মঙ্গলবার থেকে চার কর্মদিবসের মধ্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত এবং দশ দিনের মধ্যে প্রেস কার্ড চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চীন সাধারণত বিদেশি সাংবাদিকদের ১২ মাসের ভিসা ও প্রেস কার্ড ইস্যু করে থাকে। ফলে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সাংবাদিকই এর ভুক্তভোগী হবেন। এই সিদ্ধান্তের ফলে চীনে অধিকাংশ বড় মার্কিন মিডিয়া ধ্বংসের মুখে পড়বে এবং দশক ধরে দেশটিতে কাজ রিপোর্টারদের চীন থেকে বাধ্য করা হবে। তারা শুধু যে চীনের মূল ভূখণ্ডে কাজ করতে পারবেন না তা নয়, তারা হংকংয়েও কাজ করতে পারবেন না।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হংকং ও ম্যাকাওসহ চীনে সাংবাদিক হিসেবে তারা কাজ করার অনুমতি পাবেন না।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, গত মাসে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বিদেশি মিশন আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের নেওয়া নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের এই সিদ্ধান্তে খেদোক্তি প্রকাশ করেছেন এবং প্রত্যাশা করেছেন বেইজিং বিষয়টি পুনর্বিবেচনা করবে। 

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম