বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বাড়তি ৩ কোটি ডলার দেবে চীন

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২০, ১৮:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৮:৩৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া অনুদান বাতিলের ঘোষণা দিয়েছেন। এবার চীন সংস্থাটিকে অতিরিক্ত ৩ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বাড়তি ৩ কোটি ডলার দেবে চীন

টুইটারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিখেছেন, আমাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএইচও-কে বাড়তি ৩ কোটি ডলার দেওয়া হবে। বিশ্বজুড়ে কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই চালানোর জন্য এর আগে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২ কোটি ডলার দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম।

মুখপাত্র আরও বলেন,  চীনের জনগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আস্থা রাখে। মহামারি রোধে এই সংস্থা যে প্রয়াস চালাচ্ছে, তাতে সাহায্য করতে চায় চীন। সেজন্য তাদের বাড়তি অর্থ দেওয়া হচ্ছে।

চীনের প্রতি পক্ষ পাতিত্বের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া অনুদান বাতিল করেছেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র সংস্থাটিকে ৪০-৫০ কোটি ডলার প্রদান করে।  

ট্রাম্পের অভিযোগ, করোনাভাইরাসের বিস্তার ও মোকাবিলার ক্ষেত্রে চীনের পক্ষপাতিত্ব করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীন থেকে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়েছে। অথচ আগে থেকে এই ভাইরাস প্রতিরোধ করার কোনও পরামর্শ দেয়নি ডব্লিউএইচও। চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে এই ভাইরাস অনেক কম ছড়াত বলেও দাবি করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ না মেনেই তিনি চীনাদের মার্কিন সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন। নইলে আরও ক্ষতি হতো। এর আগেও একাধিকবার করোনা সংক্রমণের জন্য চীনকে দায়ী করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, করোনা সংক্রান্ত সঠিক তথ্য দিচ্ছে না চীন।

করোনা মহামারির মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থায়ন স্থগিতের ঘোষণা দিয়ে বিশ্ব জুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। মানবহিতৈষী বিল গেটস থেকে শুরু করে যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, এবং চীনও এই সমালোচনায় যোগ দিয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছে আমেরিকান মেডক্যাল অ্যাসোসিয়েশনও। ডব্লিউএইচও প্রধান বলেছেন নষ্ট করার মতো সময় নেই, মহামারি মোকাবিলাই এখন তাদের একক মনোযোগ।

/এএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের