ভারতকে সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরে আসার আহ্বান চীনের

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২০, ০৩:২৮আপডেট : ১৭ জুন ২০২০, ০৩:২৯

লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের মারামারির ঘটনার পর বিরোধ নিরসনে উসকানিমূলক কর্মকাণ্ড ত্যাগ করে ভারতকে সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনা সামরিক বাহিনীর এক মুখপাত্র এই আহ্বান জানিয়ে বলেছেন, সীমান্তে নিয়োজিত সেনাদের ভারতকে অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ভারতকে সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরে আসার আহ্বান চীনের

সোমবার রাতে বিরোধপূর্ণ কাশ্মিরের লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাদের সংঘাত হয়। এতে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এই ঘটনায় চীনের অন্তত ৪৩ সেনা নিহত বা মারাত্মক আহত হয়েছে। তবে চীনা কর্তৃপক্ষ কোনও হতাহতের কথা স্বীকার করেনি।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ঝিয়াং সুলি এক বিবৃতিতে বলেছেন, সোমবার (১৫ জুন) রাতে চীন ও ভারতীয় সেনা বাহিনীর মধ্যে সংঘর্ষের আগে ভারতের সেনারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে আক্রমণ চালায়।

চীন-ভারত সংঘাতে ২০ সেনা নিহতের কথা জানালো দিল্লি

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ও সীমান্ত অতিক্রম করে উস্কানিমূলকভাবে চীনা সৈন্যদের ওপর আক্রমণ করে।  

ঝিয়াং সুলি বলেন, আমরা দাবি করছি, ভারতের সেনাবাহিনী শিগগিরই সীমান্ত থেকে সরে যেতে হবে এবং সব উস্কানিমূলক তৎপরতা বন্ধ করে চীনের সঙ্গে সমস্যা সমাধানের জন্য সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরে আসতে হবে। 

উল্লেখ্য, গত মাসের শুরুর দিক থেকে প্যানগং (পূর্ব লাদাখ) এবং নাকু লা (সিকিমের) এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর আসতে থাকে। সে থেকেই দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। তখন থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর প্রচুর সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়। তবে গত সপ্তাহে উভয় দেশের তরফ থেকে উত্তেজনা নিরসনে ইতিবাচক অগ্রগতির কথা জানানো হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক