চীনের টেলিযোগাযোগ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:১৪

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত মোবাইল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না ইউনিকম প্রধান চ্যাং জিওবিং এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি তদন্তকারী সংস্থা।

চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না ইউনিকমের প্রধান চ্যাং জিওবিং চীনের সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন ওয়েবসাইটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চ্যাং জিওবিং এর বিরুদ্ধে ‘শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ’ রয়েছে।.
রবিবারে চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমানে নিখোঁজ রয়েছেন উচ্চ পর্যায়ের নির্বাহী কর্মকর্তা চ্যাং।
তবে তদন্ত প্রসঙ্গে এখনও বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালে চীনের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় ৭০ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তর টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রধান চ্যাং এই অভিযানের সর্বশেষ অভিযুক্ত। সূত্র: বিবিসি

/ইউআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম