চীনে আট মাসের মধ্যে প্রথম করোনায় মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ২০:১২আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:১২
image

করোনাভাইরাসের সংক্রমণ আবারও ছড়িয়ে পড়া ঠেকানো চেষ্টা করতে থাকা চীন গত আট মাসের মধ্যে প্রথম এক ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে। বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছে হুবেই প্রদেশে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের উৎস সন্ধান করতে অবশেষে চীনের উহানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল। দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর কাজ শুরু করবেন তারা। চীনের পক্ষ থেকে এই বিশেষজ্ঞ দলকে প্রবেশের অনুমতি দিতে খানিকটা গড়িমসি করা হলেও অবশেষে বৃহস্পতিবার তারা উহানে পৌঁছালেন।

চীনে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ বর্তমানে কঠোর লকডাউনে রয়েছে। এছাড়া একটি প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হলেও কঠোর লকডাউন আর ব্যাপক পরীক্ষার মাধ্যমে দেশটি সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে নতুন করে আরও ১৩৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। আর রাজধানী বেইজিংকে ঘিরে রাখা হুবেই প্রদেশে এক জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। বেইজিংয়ের কয়েকটি এলাকাতেও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৮৮৫ জন রোগী করোনা সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে ২৪ জনের অবস্থা মারাত্মক। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী মোট ৮২ হাজার ৩২৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। আর মোট মৃত্যু হয়েছে চার হাজার ৬৩৫ জনের।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম