চীনে হইচই ফেলে দিয়েছেন এক মা

ফয়সল আবদুল্লাহ
০৫ মে ২০২১, ২১:০০আপডেট : ০৫ মে ২০২১, ২১:০০

চীনের হেনান প্রদেশের একটি ব্যস্ততম রাস্তা। রাস্তার এ পারে আবাসিক এলাকা। ওপারে স্কুল। আর সেই স্কুলে যেতে প্রতিদিনই একগাদা শিশুকে নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা। কারণ, রাস্তায় নেই কোনও সিগনাল, নেই ফুটওভার ব্রিজ। কর্তৃপক্ষকে বলে কাজ হয়নি। আর তাই এক মা যা ঘটালেন, তাতে নড়ে উঠলো গোটা সরকার। নিজের পকেটের প্রায় ১৩ কোটি টাকা খরচ করে বানিয়ে ফেললেন দুটো ফুটওভার ব্রিজ! এখন আর স্কুলে যেতে সমস্যা হচ্ছে না কারো।

হেনানের ওই মা তার পুরো নামও জানাননি। বলেছেন তাকে ম্যাং নামে ডাকতে। নিজের সন্তানকেও জানাননি যে ফুটওভার ব্রিজের টাকা তিনি দিয়েছেন। তাতে যদি আবার সন্তানের মধ্যে হামবড়াই ভাব চাল চলে আসে এই ভয়ে!

‘শুধু যে ট্রাফিক থাকতো তা নয়, এই রাস্তায় পানিও জমে থাকতো। এমনও হতো যে স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা একগাদা শিশুর গায়ে মাঝে মাঝেই নোংরা পানি ছিটিয়ে দিত গাড়িগুলো’।

ম্যাং বন্দনায় এখন মুখর গোটা চীন। স্থানীয় কর্তৃপক্ষ টাকা দিক না দিক, তড়িঘড়ি করে ম্যাংয়ের বানানো সেতুগুলোকে প্রশাসনিক স্বীকৃতি দিয়েছে।

সূত্র: স্পুকি

/এফএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম