আফগানিস্তান থেকে ২১০ নাগরিককে ফিরিয়ে নিলো চীন

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ১৮:৫৯আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৮:৫৯

আফগানিস্তান থেকে অধিকাংশ মার্কিনসহ ও বিদেশি সেনা প্রত্যাহারের পর এবার চীন নিজেদের ২১০ নাগরিককে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশেষ একটি বিমানে এসব চীনা নাগরিককে আফগানিস্তান থেকে ফেরত আনে বেইজিং।  

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত দ্য গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, জিয়ামেন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২ জুলাই কাবুল থেকে চীনের হুবেই প্রদেশে অবতরণ করে।

এয়ারলাইন কোম্পানির পক্ষ থেকেও ফ্লাইটের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে নিশ্চিত করা হয়েছে। তবে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গ্লোবাল টাইমস জানায়, ফেরত আসা চীনাদের মধ্যে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে চীনের দৈনিক শনাক্তের সংখ্যায় এদের কথা কথা অন্তর্ভুক্ত করা হয়নি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে ৩১ আগস্ট। ২০ বছর তালেবানের সঙ্গে যুদ্ধের পর ফেরত যাচ্ছে মার্কিন সেনারা।

কয়েকটি চীনা কোম্পানি আফগানিস্তানে খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করেছে। তবে তালেবান দেশটিতে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ফলে এসব প্রকল্প ঝুঁকির মুখে পড়ছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম