যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২১, ২২:২৬আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:২৬

হংকংয়ে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারির ঘটনায় পাল্টা পদক্ষেপ নিয়েছে বেইজিং। শুক্রবার চীনের পক্ষ থেকে সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসসহ বেশ কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জুনে পাস হওয়া বিদেশি নিষেধাজ্ঞাবিরোধী আইনে এই প্রথম পদক্ষেপ নিলো চীন। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যানের চীন সফরের আগে এই নিষেধাজ্ঞা ঘোষণা করলো।

শুক্রবার ঘোষিত নিষেধাজ্ঞায় বেশ কয়েকটি মার্কিন সংস্থায় কর্মরত ও সাবেক কর্মকর্তারা রয়েছেন। এদের মধ্যে রয়েছে চীন বিষয়ক কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন ও ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বর্তমান ও সাবেক প্রতিনিধিরা রয়েছেন।

চীনা নিষেধাজ্ঞার আওতায় এসেছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং ওয়াশিংটনভিত্তিক হংকং ডেমোক্র্যাসি কাউন্সিল।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র হংকংয়ের চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি পরিপন্থী এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম