চীনে গুপ্তচরবৃত্তির দায়ে কানাডীয় নাগরিকের ১১ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২১, ১৬:৩২আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:৩২
image

কানাডার এক ব্যবসায়ীকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করে তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগের সঙ্গে ২০১৮ সালে গ্রেফতারের পর থেকেই বন্দি রয়েছেন দণ্ড পাওয়া মাইকেল স্পাভোর। এই রায়ের মধ্য দিয়ে কানাডা ও চীনের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়েকে আটকের জবাবে ২০১৮ সালে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই দুই জনকে আটক করে। আটক হওয়া কানাডীয় নাগরিক মাইকেল কোভরিগ একজন সাবেক কূটনীতিক আর তিনি থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হয়ে কাজ করেন। আর মাইকেল স্পাভোর একজন ব্যবসায়ী। ২০১৮ সাল থেকেই চীনের কারাগারে রয়েছেন তারা।

বুধবার চীনের ডানডংয়ের আদালতের বিবৃতিতে বলা হয়েছে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা পাচারের অপরাধে স্পাভোরকে ১১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার ইউয়ানের (চীনের মুদ্রা) ব্যক্তিগত সম্পত্তি জব্দ এবং প্রত্যর্পণের দণ্ড দেওয়া হলো।

মাইকেল স্পাভোরকে কখন প্রত্যর্পণ করা হবে তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। তবে চীন সাধারণত দণ্ডিত ব্যক্তিদের সাজার মেয়াদ শেষের পর বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠিয়ে থাকে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ওই দণ্ড চরম অগ্রহণযোগ্য ও অন্যায়। তিনি বলেন, আড়াই বছর বিনা বিচারে আটক রাখার পর স্পাভোরকে দণ্ড দেওয়া হয়েছে, যাতে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব প্রতিফলিত হয়েছে। আর এই বিচার নুন্যতমভাবে আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে সন্তুষ্ট করতে পারেনি।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম