তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরে শেষ করতে না করতেই তাইওয়ানের আশপাশে নতুন করে সামরিক কার্যকলাপ শুরু করেছেন চীন। শনিবার (২৭ এপ্রিল) ১২টি চীনা বিমান তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখার ওপর দিয়ে উড়ে গেছে। চীনে ব্লিঙ্কেনের সফরে শেষ করার একদিন পরই এমন তথ্য জানিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। চীন সফরের সময় তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর ‘গুরুত্বারোপ’ করার কথা জানিয়েছিলেন তিনি।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে চীন। তবে চীনের এমন দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান সরকার।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে এসইউ-৩০ যুদ্ধবিমানসহ ২২টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে তারা। এর মধ্যে ১২টি তাইওয়ানের উত্তর এবং কেন্দ্রে মধ্যরেখা অতিক্রম করেছে।

এ বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি  রয়টার্স।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম