সশরীরে জলবায়ু সম্মেলনে থাকছেন না চীনা প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৪:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪:৫১

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এ সশরীরে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস।

জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলন কপ২৬ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব শক্তিগুলোর জোরালো পদক্ষেপের প্রত্যাশা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ সরকারের একটি সূত্র দ্য টাইমসকে বলেন, ‘এখন এটা স্পষ্ট হয়েছে যে শি জিনপিং যোগ দিচ্ছেন না আর প্রধানমন্ত্রীকে এটা জানানো হয়েছে। তবে চীন কোন অবস্থান নিতে যাচ্ছে তা আমরা জানি না।’

দ্য টাইমস বলছে, আয়োজকদের আশঙ্কা শি জিনপিং উপস্থিত না থাকায় চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন লক্ষ্য নির্ধারণ করতে অস্বীকৃতি জানাতে পারে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি লন্ডনের চীনা দূতাবাস।

মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং করোনা মহামারি শুরুর পর থেকে নিজ দেশ ছেড়ে কোথাও যাননি। তবে ভিডিও কলে বিশ্ব নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি।

বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। ফলে শি জিনপিং সশরীরে কিংবা ভিডিও কলে সম্মেলনে যোগ না দিলে জলবায়ু চুক্তির বড় সফলতা নিয়ে শঙ্কা রয়েছে।

২০১২ সাল থেকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে যোগ দেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী