হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অস্বীকার চীনের

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৯:৪৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪৮

পরমাণু বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি অস্বীকার করেছে বেইজিং। গত আগস্টে চীনের ক্ষেপণাস্ত্র গোপনে পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করেনি বলেও জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝৌ লিজিয়ান।

গোপনে চীনের অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিয়ে তোলপাড় গোটা দুনিয়ায়। কীভাবে পরীক্ষা চালানো হলো যা কেউই জানতে পারলো না, এ নিয়ে কপালে ভাঁজ পড়েছে অনেকের।

তবে বিষয়টিকে উড়িয়ে দিলো চীন নিজেই। এক সংবাদ সম্মেলনে ঝৌ জানিয়েছেন, ‘বেইজিং জুলাই মাসে একটি মহাকাশ যান পরীক্ষা চালায়, কোনও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়’।

এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলছেন, ‘আমরা পরিষ্কার যে চীনে তাদের সামরিক কার্যক্রম প্রতিনিয়ত বৃদ্ধি করছে। এতে ওই অঞ্চল এবং এর বাইরে উত্তেজনা বাড়াচ্ছে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন’।

একাধিক সূত্রের বরাতে চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রতিবেদন প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। হাইপারসনিকটি একটি লং মার্চ রকেটে বহন করা হয়েছে বলেও প্রতিবেদনে এসেছে।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম