করোনা ইস্যুতে শিশুদের আটকে রাখলো চীনের স্কুল

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১৩:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩:১৬

চীনের একটি প্রাথমিক স্কুলের এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর স্কুল ভবনের ভেতরে বহু শিশুকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছে। উদ্বিগ্ন বাবা-মায়েরা স্কুলের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও মধ্যরাত পর্যন্ত তারা সন্তানের কোনও খোঁজ পাননি।

শিশুদের করোনা পরীক্ষা করা হয়েছে। আর ফলাফল না আসা পর্যন্ত রাতেও অপেক্ষা করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে আটকে পড়া এসব শিশুদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।

স্থানীয় নিউজ সাইট জিমু নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে অপেক্ষারত অভিভাবকদের সামনে আসেন স্কুলটির অধ্যক্ষ। তখন তিনি জানান, কয়েকটি শিশুকে কোয়ারেন্টিনে পাঠানোর দরকার পড়বে।

পরে অভিভাবকদের শিশুদের জামাকাপড় দিতে বলা হয়। রাতে তারা স্কুলে কাটাবে বলে জানানো হয়। স্কুলের অধ্যক্ষ জানান, পরের দিন পরীক্ষার ফলাফল আসলে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে।

স্কুলটিতে মোট কত জন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে তা স্পষ্ট নয়। তবে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ৩৫ জন শিশুকে কোয়ারেন্টিনের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

স্কুলটির সব শিক্ষক, কর্মী এবং শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলটি।

করোনা মহামারির শুরু থেকে কঠোর কোভিড নীতি অনুসরণ করেছে চীন। ভাইরাসের সঙ্গে যাপনের এই সময়েও সেই নীতি পাল্টানোর কোনও ইঙ্গিত দিচ্ছে না তারা।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের