চীনে এক্সপ্রেসওয়েতে সেতু ধসে নিহত ৪

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ০৩:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৩:৩৭

চীনের হুবেই প্রদেশের একটি এক্সপ্রেসওয়ের সেতু ধসে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার ইঝোও শহরে সেতুটি ধসে পড়লে চার ব্যক্তি নিহত এবং আরও আট জন আহত হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, সেতুটি ধসে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে। এসময় তিনটি ট্রাক নিচে পড়ে যায় এবং ধ্বংসস্তুপের নিচে একটি গাড়ি চাপা পড়ে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সেতুটিতে মেরামত কাজ চলছিলো।

প্রাথমিক তদন্তে দেখা গেছে অতিরিক্ত ভার বহনকারী ১৯৮ টনের একটি ট্রাক পড়ে গিয়ে দুই টুকরো হয়ে গেছে। এর সঙ্গে আরও দুইটি গাড়ি নিচে পড়ে যায়।

উদ্ধারকাজে নেতৃত্ব দিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রাদেশিক গভর্নর এবং ডেপুটি গভর্নর। উদ্ধার কাজে ট্রাফিক পুলিশের পাশাপাশি ফায়ারসার্ভিসের কর্মীরাও যোগ দেয়।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম