জাতিসংঘের মানবাধিকার প্রধানকে জিনজিয়াং যেতে দেবে চীন: প্রতিবেদন

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১১:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৯:০৪

বেইজিং শীতকালীন অলিম্পিকের পর এই বছরের প্রথমার্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেটকে জিনজিয়াং সফরের অনুমতি দিতে যাচ্ছে চীন। পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে।

জিনজিয়াং সফরে যেতে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের শীর্ষ কর্মকর্তারা। ধারণা করা হয়ে থাকে জিনজিয়াংয়ের শিবিরে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটক করে রেখেছে চীন। তবে এই খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ব্যাচেলেটের কার্যালয়।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, মিশেল ব্যাচেলেট সম্প্রতি জিনজিয়াং সফরে যেতে বেইজিংয়ের অনুমোদন পেয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বেইজিং শীতকালীন অলিম্পিকের পর যেকোনও সময়ে এই সফর অনুষ্ঠিত হবে। তবে পূর্বশর্ত হিসেবে বলা হয়েছে, এই সফর হবে ‘বন্ধুত্বপূর্ণ’ প্রকৃতির আর এতে তদন্তের কোনও কাঠামো থাকবে না।

এছাড়া বেইজিং চায় মিশেল ব্যাচেলেটের কার্যালয় ওয়াশিংটনের অনুরোধ অনুযায়ী অলিম্পিকের আগে জিনজিয়াং বিষয়ক প্রতিবেদন প্রকাশ আটকে রাখবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, ‘ব্যাচেলেট এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাম্প্রতিক দফা আলোচনার পর চীন বেইজিং অলিম্পিকের পর বছরের প্রথমার্ধে ব্যাচেলেটের সফর আয়োজনে সম্মত হয়েছে। কিন্তু চীন আরও বলেছে, মূল শর্ত হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন জিনজিয়াং প্রতিবেদন প্রকাশ করবে না।’

শীতকালীন অলিম্পিক যত এগিয়ে আসছে জিনজিয়াং এ মানবাধিকার হরণের অভিযোগ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তত বাড়ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বেইজিং অলিম্পিকে কূটনীতিক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

চীন বরাবরই জিনজিয়াং এ মানবাধিকার হরণের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি ওই অঞ্চলে ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় তারা ভোকেশনাল ট্রেনিং কর্মসূচি চালু রেখেছে।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী