করোনা পরীক্ষা বাধ্যতামূলক করলো হংকং

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

করোনাভাইরাসের পরীক্ষা বাধ্যতামূলক করেছে হংকং। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের কর্তৃপক্ষ সেখানকার সাড়ে সাত মিলিয়ন মানুষকে বাধ্যতামূলক পরীক্ষার আদেশ দিয়েছে।

অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, সেখানকার বাসিন্দাদের আগামী মার্চের মাঝামাঝি সময় থেকে তিন দফায় করোনা পরীক্ষা করাতে হবে।

চীনের ‘শূন্য কোভিড’ নীতি মেনে চলার চেষ্টা করছে হংকংয়ের কর্তৃপক্ষ। তবে করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। কোভিড পরীক্ষা এবং কোয়ারেন্টিন ব্যবস্থাতেও চাপ বেড়েছে।

প্রাথমিক পরীক্ষা, কন্টাক্ট ট্রেসিং, কঠোর কোয়ারেন্টিন এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমে সংক্রমণ মোকাবিলার নীতি নিয়েছে বেইজিং।

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, ‘আগামী এক থেকে তিন মাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব বাসিন্দাকে তিন দফা পিসিআর টেস্টের মধ্য দিয়ে যেতে হবে।

ব্যাপকভিত্তিকভাবে এই পরীক্ষা কবে থেকে শুরু হবে তার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ক্যারি লাম দৈনিক ১০ লাখ মানুষকে পরীক্ষার আওতায় আনার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেহেতু আমাদের জনসংখ্যা প্রায় ৭০ লাখ ফলে পরীক্ষায় প্রায় সাত দিন সময় লাগবে।’

ক্যারি লাম বলেন, চীনে পুরো শহর লকডাউনের মতো ঘটনা ঘটেছে। কিন্তু হংকংয়ে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে না।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম