বিধ্বস্ত চীনা বিমানে কোনও বিদেশি যাত্রী ছিলেন না: সিজিটিএন-টিভি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২২, ২১:২৪আপডেট : ২১ মার্চ ২০২২, ২১:২৪

১৩২ জন আরোহী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত বিমানে কোনও বিদেশি যাত্রী ছিলেন না। সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য এলাকায় এলাকায় বিধ্বস্ত হলে এটিতে আগুন ধরে যায়।

দ্য চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) জানায়, তারা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাছ থেকে জানতে পেরেছে, ডিপারচার তথ্য অনুসারে বোয়িং ৭৩৭-এ কোনও বিদেশি যাত্রী ছিলেন না।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও নিশ্চিত হওয়ার জন্য তারা অনুসন্ধান চালাবে।

চীনের সিভিল অ্যাভিয়েশন প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে থাকা ১৩২ আরোহীর মধ্যে যাত্রী ছিলেন ১২৩ জন এবং ক্রু ছিলেন ৯ জন।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো বলছে, বিমানটি ঘন্টাখানেকের বেশি আকাশে ছিল এবং বিধ্বস্ত হওয়ার আগে গন্তব্যের প্রায় কাছে পৌঁছে গিয়েছিল।

বিধ্বস্ত হওয়া বিমানটির আরোহীদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটিতে থাকা ১৩২ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

যত দ্রুত সম্ভব দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তকারীদের প্রতি নির্দেশ দিয়েছেন শি জিনপিং। বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতি আরও জোর দিতে বলেছেন তিনি।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম