৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক নারী উদ্ধার

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২২, ১৭:১৪আপডেট : ০৫ মে ২০২২, ১৭:১৭

অলৌকিক ঘটনার সাক্ষী হলো চীন। একটি ছয়তলা ভবন ধসের ছয় দিন পর ধ্বংসস্তূপে এক নারীকে জীবিত উদ্ধার করা গেছে। মধ্যরাতে ওই নারীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এমনটাই জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ১৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করতে সক্ষম হয় জরুরি বিভাগ। পরিচয় প্রকাশ না করা ওই ২১ বছর বয়সী নারী গত শুক্রবার বিছানায় শুয়ে থাকা অবস্থায় ভবনে কেঁপে ওঠে। তাকে উদ্ধারের আগে আরও এক নারীকে বের করে আনা হয়। ভবনটি আবাসিক ও ব্যবসায়িক কাজে ব্যবহার হয়ে আসছিল।

ওইদিনের ঘটনার পরপরই তার মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তারিখ ও সময়ের বিষয়টি নজরে রেখেছিলেন ওই নারী। ধ্বংসস্তূপে একটি পাত্রে সামান্য পানি থাকায় সেটি খেয়েই বেঁচে ছিলেন তিনি। উদ্ধারের সময় ওই পাত্রে কিছু আরও কিছু পানি ছিল। 
 
বাকি নিখোঁজদের উদ্ধার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। চীনের বিভিন্ন প্রদেশে প্রায়ই সময় ভবন ধসে প্রাণহানির খবর পাওয়া যায়। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরির কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম