উড্ডয়নের সময় চীনা প্লেনে আগুন, যাত্রীরা নিরাপদে

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ১২:৫৪আপডেট : ১২ মে ২০২২, ১২:৫৪

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে উড্ডয়নের সময় একটি প্লেনে আগুন ধরে যায়। বৃহস্পতিবার এই ঘটনার পর সব যাত্রী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিব্বত এয়ারলাইন্স।

এয়ারলাইন্সটির বিবৃতিতে বলা হয়েছে, কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। ১১৩ জন যাত্রী এবং নয় কর্মীর কেউ কেউ সামান্য আহত হয়েছেন।

চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) জানিয়েছে ফ্লাইট টিভি৯৮৩৩ থেকে সরিয়ে নেওয়ার সময় ৩৬ জন সামান্য আঘাত পেয়েছেন কিংবা মচকে গেছে। তাদের পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএএসি বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের সময় অস্বাভাবিকতা প্রত্যক্ষ করে উড়াল বাতিল করেন পাইলট। একটি ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়ে প্লেনটি রানওয়ে থেকে ছিটকে যায়। এমন পরিস্থিতিতে জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল নয় বছর বয়সী এ৩১৯। এটি এ৩২০ পরিবারের সবচেয়ে ছোট ভার্সনের প্লেন। এটি লাসা ভিত্তিক আঞ্চলিক বিমান সংস্থা তিব্বত এয়ারলাইন্সের প্লেন। এর বহরে ৩৯টি প্লেন আছে। এর মধ্যে ২৮টিই হলো এ৩১৯।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম