দক্ষিণ চীন সাগর বৃহৎ শক্তিগুলোর ‘লড়াইয়ের ক্ষেত্র’ নয়: বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ২২:০০আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২:০০

দক্ষিণ চীন সাগর এই অঞ্চলের বাইরের দেশগুলোর জন্য একটি ‘সাফারি পার্ক’ বা বৃহৎ শক্তিগুলির প্রতিযোগিতার জন্য ‘লড়াইয়ের ক্ষেত্র’ নয়। সোমবার এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার দক্ষিণ চীন সাগরের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষরের ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে অংশ নেন ওয়াং ই। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুটি এই অঞ্চলের দেশগুলোরই দেখা উচিত।

এমন সময়ে ওয়াং ই এই মন্তব্য করলেন যার একদিন আগেই ইন্দোনেশিয়া সফরে গিয়ে চীনা হুমকি নিয়ে সতর্ক করেছেন বাইডেন প্রশাসনের শীর্ষ সামরিক কর্মকর্তা মার্ক মিলি। তিনি বলেন, চীনা সামরিক বাহিনী গত পাঁচ বছরে আকাশ ও সমুদ্রপথে আরও বেশি আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদার বাহিনীর প্রতি দেশটির বিমান এবং জাহাজের হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মার্ক মিলি বলেন, এটি এমন একটি অঞ্চল যেখানে চীন তাদের নিজস্ব উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা করছে। তারা পুরো অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর সম্ভাব্য যে পরিণতি দাঁড়ায় সেটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারদের স্বার্থের জন্য অনুকূল নয়। এটি উদ্বেগজনক।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক