চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭

চীনের সিচুয়ান প্রদেশে সোমবারের ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০১৭ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আহত প্রায় ২৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেংদু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুডিং পার্বত্য এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।

ভূমিকম্পের প্রভাবে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংদুর পাশাপাশি দূরবর্তী প্রদেশগুলোও কেঁপে ওঠে। কম্পনের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস দেখা গেছে। ধসের কারণে ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, অন্তত একটি এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, কম্পনের সময় অনেকে এতোটাই আতঙ্কিত হয়ে পড়ে যে, তারা রীতিমতো কাঁদতে শুরু করেছিল। কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে। ভীতিকর এক পরিস্থিতির অবতারণা হয়। কম্পনটি এতোটাই শক্তিশালী ছিল যে, লোকজনের পক্ষে দাঁড়িয়ে থাকাটাই কঠিন ছিল। কিছু বাড়িতে ফাটল দেখা দেয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা  বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রাদেশিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম