বহুতল ভবনে আগুন লেগে প্রাণ গেলো ১০ জনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ০৮:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৮:৪৯

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের উরুমকি শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ গত আগস্টের শুরু থেকেই কঠোর বিধিনিষেধ রয়েছে শহরটিতে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার আবাসিক ভবনের ১৫ তলায় আগুন লাগে। মুর্হূতেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আহতদের শ্বাসনালি ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছে এখনও কারণ জানা যায়নি। তদন্ত শুরু করেছে ওই এলাকার প্রশাসন। 

চীনে প্রায় সময় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সম্প্রতি আনিয়াং শহরের একটি কারখানায় দগ্ধ হয়ে ৩৮ জনের প্রাণহানি হয়।

/এলকে/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি