চীনের প্রতি বিক্ষোভকারীদের আটক না করার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১২:১৯আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:১৯

শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের আটক না করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কাউকে আটক করা উচিত নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিক্ষোভের প্রতিক্রিয়া জানাতে আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কাউকে নির্বিচারে আটক করা উচিত নয়।’

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, চীনা জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে।

উল্লেখ্য, চীনে সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে সম্প্রতি দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের বৃহত্তম শহর সাংহাইতে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। রাজধানী বেইজিং ও নানজিংয়েও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে শামিল হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এক দশক আগে শি জিনপিং চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম